1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

বোয়ালখালী ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

  • সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪২৬ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালীতে সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে বোয়ালখালী ফুটবল খেলোয়াড় সমিতির ১৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ৮ মে শুক্রবার উপজেলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাবেক খেলোয়াড় মুনিম জিন্নুরাইনকে আহ্বায়ক এবং মো. আসাদ উল্লাহ সাজ্জাদকে সচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন— মো. শামসুল আলম, দেবু পরহিত, মো. রিপন, মো. শফিউল করিম, মনজুর মোর্শেদ, টিপু সুলতান, মো. সাগর চৌধুরী, কামরুল হাসান, মো. সাইফুদ্দীন, ছাবের আহম্মদ, মো. জামাল, মো. রোকন ও জালাল উদ্দীন।
সভায় সভাপতিত্ব করেন এস.এম আলী আকবর এবং সঞ্চালনা করেন হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে আবুল হাসান মতি, হেলাল উদ্দিন, ইয়াসিন আলী, পার্থ সারথি, ফজলুল কবির, রতন কুমার দাশ, আশুতোষ চৌধুরী টিকলুসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সদস্য ফরম নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন খেলোয়াড় তৈরি করতে আহ্বায়ক কমিটি কাজ করবে। মহানগর, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা সদস্য হওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট