1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব এরিস্টোক্রেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়”শ র”অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শ্রাবণের বন্দনা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় চট্টগ্রামের আনোয়ারায় ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি পটিয়ায় বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে স্বর্ণ চুরির চেষ্টা, আটক নারী মুচলেখায় মুক্ত জেলা ডিবি পুলিশের অভিযানে পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে দুই আসামি গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠিত আসন্ন ইউপি নির্বাচনে আনোয়ারা সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রস্তুতি

চন্দনাইশে গ্যাস সিলিন্ডার ক্রসফিলিং’র অভিযোগ, জরিমানা আদায়।

  • সময় সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪১১ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও ক্রস ফিলিংয়ের দায়ে একজনকে আটক ও এক লাখ টাকা জরিমানা আদায়ের সংবাদ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায় ২৯ শে মে সোমবার সকাল ১১.৩০টায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। মোবাইল কোর্টের অভিযানে উপজেলার বৈলতলী ইউনিয়নের বশরতনগর এলাকার একটি গুদাম ঘরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং-এর ঘটনা উদঘাটিত হয়। এসময় ৮০টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং এর অপরাধে মোবাইল কোর্ট মাহবুবুর রহমান-কে ১০০০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বেশ কিছুদিন ধরে একটি অসাধু চক্র চন্দনাইশ উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে আসছিলো এবং লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করছিল। এসব ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারগুলো যেকোন সময় বিস্ফোরিত হয়ে গ্রাহকদের বাসা, বাড়ীতে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি সিলিন্ডারগুলোতে অনেক সময়েই ওজনের কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে চন্দনাইশ উপজেলার ইউএনও জনাব নাছরীন আক্তার মহোদয়ের নির্দেশে উপজেলায় সিলিন্ডার ক্রসফিলিং কার্যক্রম মনিটরিং করা হয়। গতকালের অভিযানে আটক ব্যক্তিকে ১০০০০০/- অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে অবৈধ উপায়ে গ্যাস সিলিন্ডার ক্রসফিলিং করবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান রাখার কথা জানান উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা গালিভ চৌধুরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট