
মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছেলের ছুরিকাঘাতে মা ও বাবা নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত রিমন দাশ গুপ্ত (৪২) তাদের একমাত্র ছেলে।
নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ বলেন, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কয়েকবার তাকে মাদক নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছে। সকালে মা, বাবা ও ছেলে বাইরে গিয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে তারা বাড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পরই রিমন ছুরি জাতীয় ধারালো বস্তু দিয়ে তার মাকে আঘাত করতে শুরু করেন। স্ত্রীকে বাঁচাতে স্বপন দাশ এগিয়ে গেলে রিমন তাকেও আঘাত করেন।
এতে ঘটনাস্থলেই কল্পনা দাশ মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপন দাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
Leave a Reply