1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

চাটগার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় চাটগাইয়্যা নওজোয়ান অন্যান্য আ জ ম নাছির উদ্দিন

  • সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩১ পঠিত

১১ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু মিলনায়তনে চাট্গাঁইয়্যা নওজোয়ান’র নব-নির্বাচিত কমিটির ‘অভিষেক ও বর্ষপূর্তি-২০২১’ অনুষ্ঠিত হয়। প্রথমে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বরেণ্য প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া সহ সংগঠনের সকল সদস্য ও অতিথিরা সহ র‌্যালীর মাধ্যমে চেরাগী পাহাড় থেকে প্রেস ক্লাব চত্বর পর্যন্ত আনন্দ মিছিল করে। এরপর মঞ্চে উদ্বোধক প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া উদ্বোধন ঘোষণা করে বলেন, চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরোনো আজ আমাদের সময় এসেছে নিজেকে গুছিয়ে নেওয়ার। চাট্গাইয়্যা নওজোয়ান বিগত ৫ বছর যাবত চট্টগ্রামকে ঘুছিয়ে নেওয়ার কাজই করছে সকল ক্ষেত্রে। আলোচনা ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে নাসরিন ইসলাম ও সেলিম আকতার পিয়ালের সঞ্চালনায় সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্ঠা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চসিক’র সাবেক সফল মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন, সূচনা থেকে এই পর্যন্ত আমি চাট্গাঁইয়্যা নওজোয়ান’র সাথে আছি সব কাজে, প্রতিটি পরিকল্পনায় আমার নজরদারী থাকে। আগামীতেও একিইভাবে চাট্গাঁইয়্যা নওজোয়ানকে নিয়ে যাব চট্টগ্রামের উন্নতিতে। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নেতা আলহাজ্ব শফর আলী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, মো: হাবিব উল্লাহ, ডা: রকিব উল্লাহ, মো: মহিবুল্লাহ, মো: মহিউদ্দীন, মো: আলী, সাবেক মহিলা কাউন্সিলর রেহানা বেগম রানু, অনুষ্ঠান উদ্যাপন পরিষদের আহŸায়ক জাফর ইকবাল ও সদস্য সচিব এম এ মুছা বাবলু, ইলিয়াস ইলু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের পক্ষে নজরুল ইসলাম, গীতি কবি সৈয়দ মহিউদ্দিন, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, চারুশিল্পী আহমেদ নেওয়াজ, চবি’র সিনেট সদস্য মহিউদ্দিন শাহ্ আলম নিপু, সুরকার সাইয়দুল হক, কাওয়ালী শিল্পী আব্দুল মান্নান, গীতিকার ও সুরকার ইকবাল মাহমুদ ও সেরা সংগঠক হিসেবে মো: মঞ্জুর আলম মঞ্জুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আনন্দ আয়োজনে সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। নৃত্য পরিবেশন করেন নৃত্যরঙ্গ গোষ্ঠী। হাওয়ান গিটার বাজান সাইফুন্নাহার শেলী, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইকবাল হায়দার, সাইফুদ্দীন মাহমুদ খাঁন, সঞ্জীত আচার্য্য, শিমুল শীল, সন্দীপন দাশ, গীতা আচার্য্য, পূর্ণিমা চৌধুরী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট