1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সাবেক সংসদ সদস্য জাফর আলম টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে।

  • সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪০৬ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

কক্সবাজার-১ (চকরিয়া -পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে

টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজারের পেকুয়া থানার তিনটি মামলায় রিমান্ড শেষে ৮ জুলাই মঙ্গলবার সকালের দিকে তাঁকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে তোলা হয়।
আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) গোলাম সরওয়ার বলেন, জাফর আলমকে গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন এবং পরে পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মোট ২১ দিনের রিমান্ড শেষে পুলিশ ৮ জুলাই জাফর আলমকে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ৮জুলাই সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তায় জাফর আলমকে আদালতে আনা হয়। আদালত তাঁকে স্বাস্থ্য পরীক্ষা শেষে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য যে,

গত ২৭ এপ্রিল ডিবি পুলিশ ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে।
তিনি ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিয়ে হেরে যান। জাফর আলম ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট