1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ

  • সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৪ পঠিত

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী:
বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি কামাল হাসান রকি।
এ সময় তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও জাতীয়তাবাদের প্রতীক। তাঁর শাহাদাত বার্ষিকীতে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ মহসিন, শিক্ষক পরিষদের সভাপতি পরিচয় বড়ুয়া এবং সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিহাম উদ্দীন, যুগ্ম সম্পাদক ফরহাদ, ইরফান, ইফাজ ও নেজামসহ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্য সামি, আকিব, হাবিব, আলফা, আসফিসহ অন্যান্য নেতাকর্মী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট