1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

ঠাকুরগাঁও “হ্যান্ডস ফর হিউম্যানিটি” কসমিক হিলার্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে কম্বল উপহার

  • সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৪৬৬ পঠিত

শহিদুল ইসলাম:

“হ্যান্ডস ফর হিউম্যানিটি” কসমিক হিলার্স ফাউন্ডেশন এর একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি একটি আন্তর্জাতিক মানব কল্যান সংস্থা। এর সদর দপ্তর যুক্তরাজ্যে। বিশ্বের যে কোন স্থানে মানবিক বিপর্যয়কর অবস্থায় পড়লে এ সংগঠন মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বদ্ধ পরিকর। প্রিয় মাতৃভূমির উত্তরাংশ এখন ভয়াবহ শীতে যুবুথুবু অবস্থা। গড় তাপমাত্রা ১০’। এই অঞ্চলের মধ্যে ঠাকুরগাঁও অপেক্ষাকৃত অনগ্রসর। একারণে এ এলাকার সুবিধা বঞ্চিত ১০০০ মানুষকে কম্বল বিতরণ করে হ্যান্ডস ফর হিউম্যানিটি।
মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর রেডিও লাইভ সম্প্রচার এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ বেতারের উপ পরিচালক ও সংগঠনটির টিম লিডার মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কম্বল উপহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁ জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসমিক হিলার্স ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম সরওয়ার মিলন, ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, কসমিক হিলার্স ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক দিদার হোসেন।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদল প্রকৃত ভিকটিমের হাতে কম্বল উপহার পৌছে দিয়ে কর্মসূচি সফল করে তোলেন।
কসমিক হিলার্স ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাঈদ রহমানের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান গোলাম সরওয়ার মিলন সবাইক প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট