1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা মিরপুরে কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এতিমখানায় শিক্ষা সামগ্রী বিতরণ পটিয়ায় দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ পেলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার দুর্গোৎসবে বাধা দিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি এনামুল হকের চট্টগ্রামে শেখ রাসেলের জন্মদিন পালিত ঢাকায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬৩ তম জন্মদিন পালিত পটিয়ায় দক্ষিণ জেলা এলডিপির  নবগঠিত কমিটির  সংবর্ধনা অনুষ্ঠিত পটিয়ায় ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরে এমপির অভিযোগ বাক্স কর্ণফুলী ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট

ডিআইজি হলেন চট্টগ্রা‌মের কৃ‌তি সন্তান, সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিতোষ ঘোষ

  • সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪৬৩ পঠিত

শ‌হিদুল ইসলাম, সিলেট:

ডিআইজি হলেন সিলেট মেট্টােপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতােষ ঘােষ।
গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ১৮ ও ২০তম বিসিএস’র যে ৩২ জন অতিরিক্ত ডিআইজির পদােন্নতি হয়েছে তার অষ্টম তালিকায় পরিতােষ ঘােষের নাম রয়েছে।
পরিতােষ ঘােষ ১৯৭০ সালের ১ অক্টােবর চট্টগ্রাম জেলার রাউজানের সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএসএ উত্তীর্ণর পর তিনি বান্দরবান, নওগাঁ জেলা ও সিলেট্-১০ এপিবিএন’র এএসপি, ঢাকা ট্রাফিক ট্রেনিং স্কুলের সুপারিন্টেনডেন্ট, রংপুর, বরিশাল ও লক্ষীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ফেনী জেলার পুলিশ সুপার, সিএমপির উপ-পুলিশ কমিশনার, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তি সময়ে এডিশনাল ডিআইজি হিসেবে পদােন্নতি পাওয়ার পর তিনি সিলেট মেট্টােপলিটন পুলিশে যােগ দেন। আর এখান থেকেই গত বুধবার পরিতােষ ঘােষ ডিআইজি পদে পদােন্নতি লাভ করেন।
পরিতােষ ঘােষের পদােন্নতিতে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণ তার কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট