1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

দীঘিনালায় বন্ধ হওয়া মসজিদ নির্মাণ কাজ পুনরায় চালু করতে মানববন্ধন

  • সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৪৩ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালায় মিথ্যা, অপপ্রচার ও অপবাদ দিয়ে বন্ধ হওয়া মসজিদ নির্মাণ কাজ পুনরায় চালু করতে মানববন্ধন করেছে স্থানীয় মুসল্লীগন ও এলাকাবাসী।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মধ্য বেতছড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় প্রবীণ মুসল্লী আবুল আসাদ ইবরাহিম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,
মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আশরাফুল ইসলাম, স্থানীয় মুসল্লী মো. আবদুর রব বাবু ও মো. সেলিম প্রমূখ।

মানববন্ধনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. জহিরুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাঁচিলের লক্ষ্যে মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে নির্মাণকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে মসজিদ নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে। সেইসাথে সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চালাচ্ছে।

এ সময় বক্তারা পুনরায় মসজিদটির নির্মাণকাজ চালু করতে প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ নির্মাণকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট