1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান পটিয়ায় মানবতার বন্ধনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের। লায়ন্স ক্লাব অব এরিস্টোক্রেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়”শ র”অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শ্রাবণের বন্দনা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় চট্টগ্রামের আনোয়ারায় ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

দৈনিক ঘোষণার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৪ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষণার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০ ফেব্রুয়ারি পত্রিকার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানিপপ এর চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, এস এ টিভি’র হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, জিটিভি’র হেড অব নিউজ ইকবাল করিম নিশান, দৈনিক ইত্তেফাক এর পলিটিক্যাল এডিটর মোঃ শামসুদ্দিন আহমেদ, দৈনিক ঘোষণার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা, উপদেষ্টা সম্পাদক শেখ মোঃ আলমগীর হোসেন, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, দৈনিক ঘোষণার নির্বাহী সম্পাদক গাজী নুরুল হুদা বাবু। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম, বিসিএস কনফিডেন্স কোচিং এর সিইও সোলায়মান খান রিপন, শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল আলম ভূঁইয়া অনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ঘোষণার বিশেষ প্রতিবেদক মোঃ রেজাউল ইসলাম, মোঃ মাসুদ আলম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাহিদুল ইসলাম, মোঃ শাফিউর রহমান কাজী, মাওলানা মুফতি শেখ আজিজুল আহমেদ, লুৎফুন নাহার রিক্তা, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার চেয়ারম্যান এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি। অনুষ্ঠানে প্রফেসর ড. নাজমুল আহসন কলিমুল্লাহ বলেন, দৈনিক ঘোষণার যাত্রা হয়েছিল অপরাধী আর দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের মাধ্যমে। বিগত দিনে সেই ধারাবাহিকতায় পথ চলছে দৈনিক ঘোষণা। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে এই আমার প্রত্যাশা। সভাপতির বক্তব্যে দৈনিক ঘোষণার সম্পাদক প্রকাশক বলেন, শত বাধা উপেক্ষা করে দৈনিক ঘোষণা সত্যের পক্ষে বিগত ৩০ বছর যাবত অবিচলভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও কারো কাছে মাথা নত না করে সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও দুর্নীতি উদঘাটনে সোচ্চার হয়ে পাঠকের হাতে তুলে দিবো দৈনিক ঘোষণা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট