1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

দৈনিক বায়েজিদে এক বছর সম্পন্ন করলেন তরুণ সাংবাদিক মোঃ আসিফ ইসলাম সাইফ

  • সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২০৯ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

‎সাংবাদিকতা পেশায় দেড় বছরের পথচলায় গুরুত্বপূর্ণ একটি মাইলফলক অতিক্রম করলেন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার তরুণ সাংবাদিক মোঃ আসিফ ইসলাম সাইফ। জনপ্রিয় গণমাধ্যম “দৈনিক বায়েজিদ (Dainik Baizid)” পত্রিকার সঙ্গে দায়িত্বশীলভাবে একটানা ১ বছর সফলভাবে কাজ সম্পন্ন করেছেন তিনি। সাংবাদিকতার চ্যালেঞ্জিং অঙ্গনে নবীন হিসেবে শুরু করলেও বিগত এক বছরে তার নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব সবার নজর কেড়েছে।

‎গত এক বছর ধরে মাঠ-প্রতিবেদন, মানবিক গল্প, স্থানীয় সংকট, উন্নয়নচিত্র ও প্রান্তিক মানুষের সমস্যা–সম্ভাবনার নানা দিক তুলে ধরেছেন তিনি। এ সময়ে অর্জন করেছেন মূল্যবান অভিজ্ঞতা, যা তাকে সামনে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

‎নিজ কর্মজীবনের এক বছরের অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিক মোঃ আসিফ ইসলাম সাইফ বলেন, “এই সময়ের প্রতিটি দিনই ছিল শেখার। সিনিয়র সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সবসময় পাশে থাকা মানুষের সহযোগিতা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। মানুষের গল্প তুলে ধরার সুযোগ আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

‎তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

‎সহকর্মীদের মতে, সাংবাদিক আসিফ শুধু পরিশ্রমীই নন, বরং সত্যের প্রতি অটল থেকে প্রতিটি সংবাদ যথাযথভাবে প্রকাশে তিনি সবসময় সচেষ্ট। তার মতো তরুণ সাংবাদিকদের এগিয়ে আসাই ভবিষ্যতের গণমাধ্যমকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন তারা।

‎এক বছরের সফল যাত্রা শেষে এখন আরও বৃহত্তর লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ আসিফ ইসলাম সাইফ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট