1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

নগরী চট্টগ্রামের জামাত শিবিরের হামলায় পুলিশ সহ আহত ৭ আটক ২১

  • সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৭৩৮ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদঃ

চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনী এলাকায় জামায়াত-শিবিরের হামলায় পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় তারা পুলিশের একটি ভ্যানসহ দু’টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে। আজ শুক্রবার জুমার নামাজের পর ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে আগ্রাবাদ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী এলাকায় এলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা ইট-পাটকেল ছুড়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় ও পুলিশের একটি গাড়িসহ দু’টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

চট্টগ্রাম নগর পুলিশের (পশ্চিম জোন) উপ কমিশনার মো. জসিম উদ্দিন বলেন, জামায়াত-শিবিরের হামলায় ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মুকুল চাকমার গাড়িটি ভাঙচুর করা হয় এবং তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘এ সময় ঘটনাস্থল থেকে ২১ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডবলমুরিং থানা ছাত্রলীগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট