1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

নেত্রকোনা জেলার দূর্গাপুর পৌরসভার মেয়র পিএস সাগর খাঁন কে অপহরণ সংক্রান্তে গ্রেফতার ৫

  • সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৩১ পঠিত

পলাশ সেনঃ

নেত্রকোনা জেলার দূর্গাপুর পৌরসভার মেয়র জনাব মোঃ আলাউদ্দিন সাহেবের পরিবার’সহ পিএস অভিযোগকারী মোঃ সাগর খাঁন (২০) তার আত্মীয় স্বজন ও এলাকার লোকজন নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যান। মেয়র সাহেবের পিএস মোঃ সাগর খাঁন (২০) তার পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে কক্সবাজার ভ্রমণ শেষে নেত্রকোনার উদ্দেশ্যে রওয়ানা করে ফেরার পথে রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় “শামীম এন্টারপ্রাইজ” এসি বাস, যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ব-১৫-২৭৭০ যোগে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কস্থ তুলাতলী মোড় প্রধান সড়কের রাস্তার উপর পৌঁছিলে অজ্ঞাতনামা আসামীরা কৃত্রিম যানজট সৃষ্টি করে বাসটিকে থামিয়ে মেয়র সাহেবের পিএস সাগর খাঁনকে খোঁজ করতে থাকে। ঐ সময় মেয়র এর পিএস সাগর খাঁন তার পরিচয় দেওয়ার সাথে সাথে তার পরণের গেঞ্জি ধরে তাকে বাস থেকে টেনে হিঁচড়ে মারধর করতে করতে গাড়ী থেকে জোরপূর্বক নামিয়ে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টাকালে সাগর খাঁন এর শোর চিৎকারে গাড়ীতে থাকা অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে আসামীদেরকে বাধা প্রদান করে এবং ০১ জন আসামীকে আটক করেন। বিষয়টি বাকলিয়া থানায় অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগকারী ও বাসের অন্যান্য যাত্রীরাসহ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ পূর্বক থানায় এসে বাদীর এজাহারের প্রেক্ষিতে উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মহোদয় এর দিক-নিদের্শনা ও সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা সহ বাকলিয়ার থানার চৌকস টিম চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বাদীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে আসামীদের বাদীর সনাক্ত মতে মামলার ঘটনার সাথে জড়িত আসামী শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিনকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট