1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান পটিয়ায় মানবতার বন্ধনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের। লায়ন্স ক্লাব অব এরিস্টোক্রেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়”শ র”অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শ্রাবণের বন্দনা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় চট্টগ্রামের আনোয়ারায় ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

পবিত্র ঈদুল আজহার আনন্দে আজমানে ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫৯ পঠিত

 

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই :
সংযুক্ত আরব আমিরাত আজমানে পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘২৬। গতকাল বৃহস্পতিবার আজমান উম্ম আল মোমেনীন লেডিস অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর ও মিসেস রোমানা আক্তার।
এ আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ দুবাই, আবুধাবি, আল-আইন, সারজাহ,ফুজিরাহ থেকে প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে অংশগ্রহণ করেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে নানা আয়োজন, মিলনমেলা ও পারিবারিক আনন্দঘন মুহূর্তের সমাবেশ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে অংশগ্রহণকারীরা বাংলা ও জনপ্রিয় হিন্দি গানের পরিবেশনা উপভোগ করেন। শিশু-কিশোর এবং প্রাপ্তবয়স্কদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ঈদের আনন্দকে সবাই মিলে উদযাপন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটিনেতা সমাজসেবক—-আইয়ুব আলী বাবুল সিআইপি, আবদুল আলিম,জাগির হোসেন চুট্টু,শেখ আলম,আবু মোহাম্মদ খোরশেদ, প্রকৌশলী মোরশেদ, মোহাম্মদ হাসান,মো: সেলিম,বায়জুন নাহার চৌধুরী, আবদুল করিম,মামুন রেজা,মোবারক আলী,নাছির উদ্দিন কায়সার, সিকদার সাফায়াত উল্লাহ, সেলিম রায়হান, আবুল বাশার,রাসেল আহমেদ,সাইফুল ইসলাম তালুকদার, মো: এহসান প্রমুখ।
এই ঈদ উৎসব ও ফ্যামিলি গেট-টুগেদার আনন্দ, সম্প্রীতি ও প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট