1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল চাউলের কার্ডের কথা বলে বোয়ালখালীতে ৬০ বছরের বৃদ্ধার স্বর্ণালংকার লুট নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুকুরে ডুবে মৃত্যু রোধে সচেতনতা ক্যাম্পেইন; মর্মান্তিক এ দুর্ঘটনা এড়াতে সচেতনতার বিকল্প নেই

  • সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৪৮২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

দেশজুড়ে পানিতে ডুবে আশংকাজনক হারে শিশু মৃত্যুরোধে সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁশখালী টাইমসের উদ্যোগে পুকুরে ডুবে মৃত্যু রোধে সচেতনতা কর্মসূচি একুশে ফাউন্ডেশনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।

মাসব্যাপী নানান আয়োজনে বাঁশখালীর ৩০টি স্বেচ্ছাসেবী, ক্রীড়া, সামাজিক সংগঠন স্বেচ্ছায় অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় একুশে ফাউন্ডেশন স্কুল, মাদরাসা, মক্তব, কলেজ, হাট-বাজারে লিফলেট বিতরণ, সচেতন সভা, ফেস্টুন প্রদর্শনী সহ বিভিন্ন এজেন্ডা সফলভাবে সম্পন্ন হয়েছে।

১১অক্টোবর ২০২২, মঙ্গলবার, বেলা ১১টায় মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিল এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, অধ্যক্ষ আবদুল কাদের, কলেজের শিক্ষিকা বনশ্রী সেন গুপ্তা, এহসান হাবীব, মুবিনুল হক, এম,এহছান উল্লাহ, আমিনুল কবির সুমন, এমদাদ উল্লাহ, জিএন কবির চৌধুরী, মোশাররফ হোসেন, পিংকি তালুকদার, হিমাদ্রি হোসাইন আবির, আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পানিতে ডুবে বাংলাদেশে দৈনিক ৪০ জন শিশুর মৃত্যু হয়, পানিতে ডুবে চট্টগ্রাম বিভাগে গত দুই বছরে ৪৯৭জনের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর পৃথিবীতে ৩ লাখ ৫৯ হাজার ৪০০ ব্যক্তি পানিতে ডুবে মারা যায়। পুকুরে ডুবে শিশু মৃত্যুর কবল থেকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট