1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

ঢাকায় সোহাগ হত্যায় যুব দল নেতা মাহমুদুল হাসান ও তারেক রহমান সহ চারজন গ্রেপ্তার

  • সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৪২ পঠিত

সুমন চৌধুরী

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন এলাকায় প্রকাশ্যে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে ব্যবসায়ী মো. সোহাগকে (বয়স ৩৯)। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ হাসপাতাল এলাকা দিয়ে হাঁটার সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে তাকে ধাওয়া করে ফেলে দিয়ে পাথর দিয়ে মাথা থেঁতলে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। আশপাশের লোকজন ভিডিও ধারণ করলেও কেউ সাহস করে এগিয়ে আসেনি।
হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে যুবদল নেতা মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন অন্যতম। পুলিশ জানায়, মাহমুদুল হাসানকে পাঁচ দিন ও রবিনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তলও উদ্ধার হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ ও পুর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সোহাগের বড় বোন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মোট ছয়জন নেতাকে দলীয় পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, “যে বা যারাই এই বর্বর হত্যাকাণ্ডে জড়িত থাকুক, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।
ভিডিও ফুটেজে হত্যার বর্বর দৃশ্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনাকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার দাবিতে সরব সাধারণ মানুষ।
তদন্ত ও পরবর্তী পদক্ষেপ পুলিশ ও র‌্যাব যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের পেছনে যেসব পরিকল্পনাকারী রয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট