1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিসের টিম।

  • সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৯৪ পঠিত

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ফেনী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও উপজেলার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

গত বুধবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলগুলো বন্যাকবলিত পূর্ব ও পশ্চিম গুনিয়ামরা ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের প্রশিক্ষত উদ্ধারকর্মীরা নৌকার মাধ্যমে দুর্গত এলাকাগুলোতে গিয়ে বৃদ্ধ,গর্ভবতী এমনকি দুই মাসের নবজাতক শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।

ফেনী ফুলগাজী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর তারেকুল ইসলাম জানান, “বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে আমরা দুইটি টিমে বিভক্ত হয়ে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। নৌকা ও লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আমাদের সদস্যরা কাজ করছে।” এদিকে স্থানীয় প্রশাসন আশ্রয়কেন্দ্র খুলে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে থাকার ব্যবস্থা করেছে।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট