1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

  • সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৭৮ পঠিত

সাতকানিয়ার দ:ঢেমশার ব্যাবসায়ী মো:বাবুলকে নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ:ঢেমশা এলাকার ব্যাবসায়ী মোহাম্মদ বাবুলকে নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ বাবুলের পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে বাবুলের সন্তান বলেন,আমার বাবা একজন মুসলিম পরিবারের সন্তান এবং বাংলাদেশের নাগরিক।আমার বাবা সবসময় ধর্মীয় অনুশাসন ও রাষ্ট্রীয় আইন মেনে চলার পাশাপাশি সামাজিক স্বীকৃত বিষয় এবং সকল ধর্মকে সম্মান করে আসছে।
আমার বাবা কখনো জীবনে জেনেশুনে কোন অন্যায় বা অপরাধমূলক কর্মমকান্ডে জড়িত ছিলনা, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও থাকবনা।
আমার বাবা ও আমাদেরকে নিয়ে বিভিন্ন মিড়িয়ায় অতীতে অনেক অপপ্রচার করা হয়েছিল যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়েছে।

ইদানীং আবারো দেখা যাচ্ছে কিছু সার্থন্বেষীমহল বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে জড়িয়ে নতুনভাবে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা, ভিত্তিহীন আজগুবি কল্পকাহিনী রচনা করে বানোয়াট অপপ্রচার করে যাচ্ছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।এবং যে সংবাদের সাথে আমরা জড়িত নয়।এবং একেবারেই যে সংবাদের কোন বাস্তবতা নেই।এধরণের মিথ্যা, ভিত্তিহীন আজগুবি কল্পকাহিনী নিয়ে রচিত বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা,ঘৃণা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। এবং এধরণের মিথ্যা, ভিত্তিহীন আজগুবি কল্পকাহিনী রচনা করে বানোয়াট অপপ্রচারের সাথে যারা জড়িত তাদেরকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
আর যদি কেউ আমার বাবা আমাদের অজান্তে আমাদের কোন ভুলত্রুটি দেখেন বা শুনেন তাহলে উপযুক্ত প্রমাণসহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আইনি শাস্তি মেনে নেব বা সংশোধন হব।অহেতুক মিথ্যা বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে বিরত থাকবেন।

অন্যতায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
ব্যাবসায়ী মো: বাবুল বলেন,আল্লাহ কাউকে সম্মান দিলে কেউ অপদস্থ করতে পারবেনা।আর আল্লাহ কাউকে অসম্মান করলে কেউ সম্মান দিতে পারবেনা। তিনি আরো বলেন, আমি কখনো কারো ক্ষতি করিনি। আমার কাছে কারো যদি কোন অধিকার আছে বলে উপযুক্ত প্রমাণ নিয়ে আসলে আমি অবশ্যাই তার অধিকার দিয়ে দিব বলে জানান।কিন্তু মিথ্যা অপপ্রচার করে সম্মান হানি না করার অনুরোধ জানান।

নিবেদক –

মো:বাবুল, গ্রাম- ঢেমশা,উপজেলা-সাতকানিয়া, জেলা:-চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট