1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

  • সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪৫১ পঠিত

পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী আয়োজন করা হয়। নজরুল বন্দনা, কবিতা, গান, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে একাডেমির সিনিয়র সদস্য শিবু মল্লিক এর সঞ্চালনায় শুক্রবার ( ২৪ মে) সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। পরে আলোচনায় অংশ নেন পটিয়া শেভরন হাসপাতাল এর চেয়ারম্যান প্রফেসর ডা: সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান অনুষদের শিক্ষক অধ্যাপক রোকন উদ্দীন, সাংস্কৃতিক সংগঠক ও সংগীত শিল্পী সুজিত ভট্টাচার্য দোলন, আবৃত্তি শিল্পী রাজিউর রহমান বিতান।

প্রফেসর ডা. সৈয়দ সাইফুল ইসলাম বলেন, নজরুলকে চিন্তা করতে হবে সাম্যের কবি হিসেবে। প্রগতির কবি হিসেবে। তখন তিনি সাম্য, জাগরণ ও প্রগতির ধারক হিসেবে আমাদের কাছে আসবে। তিনি সম্প্রীতি, সংস্কৃতি, সাম্য ও স্বাধীনতার বার্তা বহন করে গেছেন।

অধ্যাপক রোকন উদ্দিন বলেন, নজরুল ইসলাম সাম্য ও দ্রোহের মাধ্যমে বাঙালির জাগরণ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। তাঁর সৃস্টি ও কর্ম দিয়ে বাঙালি ও বাংলা ভাষাকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছেন।

সংগীত শিল্পী সুজিত ভট্টাচার্য্য দোলন বলেন, নজরুলের চেতনা মানুষকে বরাবরই আলোর পথ দেখিয়ে যাবে। নজরুলের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই সরকারি উদ্যোগ। স্কুলে-কলেজে নজরুলের গান গাইতে ও পরিবারের সন্তানদের তাদের লেখা বই পড়তে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন সুজিত ভট্টাচার্য্য দোলন, শিবু মল্লিক, মনিষা দে, মোরশেদুল আলম। একক আবৃত্তি পরিবেশন করেন রাজিউর রহমান বিতান, এঞ্জেলিনা বড়ুয়া, নীল শুভ্র উদ্ভাস, সাইকা সেলিম ইকা, তৃপ্তরাজ চক্রবর্তী, আইরা হাসান ফারুকী, কাজী তাহিয়া মেহজাবিন, ইহকাম মাহমুদ। একক নৃত্য পরিবশন করেন নীহারিকা পাল, মৃত্তিকা বড়ুয়া, সিরাজুম মুনিরা আরাফ। দলীয় গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট