1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চান পটিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী পটিয়ায় অসহায় পরিবারের পাশে মানবতার বন্ধন, ঘর মেরামতে ঢেউটিন বিতরণ

ফুটপাত দখলে নিয়ে ব্যবসা লোহাগাড়ার পদুয়া বাজারে

  • সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪৮৭ পঠিত

আবুল কালাম আজাদঃ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাজার লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার সংলগ্ন ফুটপাতে দোকান বসিয়ে চলছে রমরমা ব্যবসা। মহাসড়ক থেকে বাজারে প্রবেশের যে রাস্তা রয়েছে সে রাস্তার দুই পাশে মানুষের চলাচলের যে জায়গা রয়েছে তা সম্পূর্ণভাবে দোকানের দখলে চলে গেছে। রাস্তার দুই পাশে চলাচলের পথ না থাকায় মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বর্তমানে অধিকাংশ দোকান মূল রাস্তার অনেকাংশ দখলে নিয়ে চলছে রমরমা ব্যবসা। বাজারে পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেতে ২ মিনিটের জায়গায় সময় লাগে ১০ মিনিট। রাস্তা ছোট হয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত গাড়ির যানজট লেগেই থাকে। পশ্চিম দিক হতে গাড়ি প্রবেশ করলে অপর দিক থেকে অন্য একটি গাড়ি আসলে যানজট শুরু হয়ে যায়। বাজারে আসা লোকজনের মাঝে চরম অশান্তি বিরাজ করে। ফুটপাত দখল মুক্ত করে মানুষের চলাচলের পথ নির্বিগ্ন করতে না পারলে অচিরেই হারিয়ে যাবে বাজারের ঐতিহ্য। বাজারে আসা লোকজন জানান এই বাজারের মত অন্য কোথাও যানজট হয় না। সময় লাগে প্রচুর, নির্দিষ্ট সময়ে বাজার করে যেতে পারি না, দূর থেকে বাজারের দিকে তাকালে মনে হয় এটি একটি বস্তি এলাকা। ব্যবসায়ী শের আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ ফুটপাত দখল করে ব্যবসায়ীরা দোকান বসানোর কারণে মানুষের চলাচলে খুবই কষ্টকর হয়ে পড়েছে। ফুটপাত দখল মুক্ত করলে মানুষের কষ্ট কমবে বাজারে ঐতিহ্য ফিরে আসবে। পদুয়া বাজার কমিটির সভাপতি শওকত আলী শেকু জানান আমিও ফুটপাত দখলমুক্ত করার পক্ষে। কমিটির সকলের সহযোগিতা পেলে অবশ্যই করব। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান ফুটপাত দখল মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছি আগামী সাপ্তাহে যারা দখল করেছে তাদের ডেকে বিষয়টি জানিয়ে দেয়া হবে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্ল্যাহ বলেন বিষয়টি আমার জানা নেই যেহেতু আপনার মাধ্যমে জেনেছি আমি সরেজমিনে গিয়ে দ্রুত ব্যবস্থা নিব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট