1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে লায়ন নবাব হোসেন মুন্না কে সংবর্ধনা।

  • সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৫২৫ পঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তর কর্তৃক বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্না ডেপুটি গভর্নর নিযুক্ত করায় অদ‍্য ১৮ জুন রোজ শুক্রবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি লায়ন নবাব হোসেন বলেন মানব সেবা হলো আমার নেশা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানব সেবা করে যাবো। আমাকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর করেছেন কাজে মুল‍্যায়ন করে তাই চেষ্টা করবো এই ভাবে কাজ করার। তিনি আরও বলেন, আমাকে আজ কাজের মূল‍্যায়ন করে যেই ভাবে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সম্মানা দিয়েছেন তাই উক্ত ফাউন্ডেশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী নব-নির্বাচিত ডেপুটি গভর্নর লায়ন নবাব হোসেন মুন্না কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ আশরাফ, লায়ন শারমিন সুলতানা মৌ, কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব উৎপল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ ফয়েজ রাসেল, অর্থ সচিব মোঃ মাজহারুল ইসলাম শাহেদ,‍ দপ্তর সম্পাদক হামিদা খাতুন পান্না, প্রচার সম্পাদক ওসমান গনি শাকিল, সমাজ কল‍্যান সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ওমর ইমতিয়াজ হায়দার প্রমুখ।

পরিশেষে লায়ন নবাব হোসেন মুন্না বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার সাহেব কে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট