1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার দক্ষিণ জেলা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৬৪ পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
সৎ উপার্জনের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করুন” এ প্রতিপাদ্যকে ধারণ করে
বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার দক্ষিণ জেলা’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি সোমবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার দক্ষিণ জেলা অফিসে শীতার্তদের এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এর পর বিকাল ৩ টায় একই অফিসে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীতবস্ত্র বিতরণ ও মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থায়ী বিশেষ প্রতিনিধি বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তর ও কক্সবাজার দক্ষিণ জেলা সভাপতি মিসেস মনোয়ারা বেগম মুন্নি চৌধুরী,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার দক্ষিণ জেলা নির্বাহী সভাপতি দেলোয়ার হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক সাইফুল আলম রাসেল ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার দক্ষিণ জেলা সহ- সভাপতি ছেংমিথেন।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার দক্ষিণ জেলা সহ-সভাপতি দিলরুবা খানম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার দক্ষিণ জেলা সহ- সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার দক্ষিণ জেলা দপ্তর সম্পাদক ওমর আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার দক্ষিণ জেলা ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আয়াত উল্লাহ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ সদর ইউনিয়ন কমিটির সভাপতি বশির আহমদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট