1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন পটিয়া পৌরসভায় ক্যান্সার আক্রান্ত রাকিবকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে গেছেন স্ত্রী ও সন্তানেরা কর্ণফুলী নতুন ব্রীজে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণধোলায় মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম ।

পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ

  • সময় বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩২ পঠিত

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত হোসাইনিয়া আজিজিয়া তানজিমুল কুরআন মডেল মাদ্রাসায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা উপহার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ক্বারী আব্দুল বাছেত খান হুসাইনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MyTV চট্টগ্রামের ব্যুরো প্রধান নুরুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল কবির বলেন, শিক্ষার্থীদের কেবল কিতাবি শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। নৈতিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ, সমাজ ও জাতির কল্যাণে সত্যিকারের আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কোরআনের শিক্ষা ও ইসলামের আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করলেই একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা অর্জন সম্ভব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ. কিউ. এম. মোসলেহ উদ্দিন। তিনি বলেন, দ্বীনি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের হাতে কোরআনের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ফাউন্ডেশন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক মোহাম্মদ সেলিম এবং মাস্টার মোহাম্মদ মাসুক আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ করা হয়। উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হওয়া এ আয়োজনে উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও দ্বীনি শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট