1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় মুন্সিকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক-১ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা: লাশ উদ্ধার, বোন গ্রেপ্তার বিশ্ব বন্ধু ৯৪ এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ’র পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুস্ঠান সম্পন্ন ইউএই প্রবাসীদের নানা সংকট নিরসনে কনসাল জেনারেলকে স্মারকলিপি দিল এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বন্যাদুর্গত মানুষের মাঝে লোহাগাড়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ২০০ বান ঢেউ টিন বিতরণ ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান।

সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন

  • সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২১ পঠিত

 

বিশিষ্ট বৌদ্ধ সংগঠক, সমাজসেবক ও লেখক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র গমন করেছেন। তাঁর এই সফর সফল, ফলপ্রসূ ও সুস্বাস্থ্যময় হোক- এ কামনা করেছেন তাঁর শুভানুধ্যায়ী, সহকর্মী এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ দীর্ঘদিন ধরে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্র, চট্টগ্রাম অঞ্চল ও রাউজান শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে টানা ১৪ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ন্যাশনাল ফেডারেশন অব ওয়ার্ল্ড বৌদ্ধ ইয়ুথ (বাংলাদেশ শাখা)-এর সদস্য, সেন্টার অব এক্সেলেন্স ইন বুদ্ধিস্ট স্টাডিজ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি বৌদ্ধ ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে নিবেদিত একজন সংগঠক হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত। সমাজসেবা, বৌদ্ধ ধর্ম প্রচার, মানবিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্মাননা, সনদ এবং একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। বৌদ্ধ ধর্ম, সমাজ, ইতিহাস ও সমসাময়িক নানা বিষয়ে তাঁর অসংখ্য প্রবন্ধ বিভিন্ন জাতীয় দৈনিক, সাময়িকী ও স্মারকগ্রন্থে প্রকাশিত হয়েছে।
শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সফর শেষে তিনি সুস্থভাবে দেশে ফিরে এসে সমাজ, সংস্কৃতি ও ধর্মীয় অঙ্গনে তাঁর চলমান সেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। উল্লেখ্য, তিনি গত ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং প্রায় তিন মাস সেখানে অবস্থান করবেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট