1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় মুন্সিকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক-১ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা: লাশ উদ্ধার, বোন গ্রেপ্তার বিশ্ব বন্ধু ৯৪ এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ’র পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুস্ঠান সম্পন্ন ইউএই প্রবাসীদের নানা সংকট নিরসনে কনসাল জেনারেলকে স্মারকলিপি দিল এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বন্যাদুর্গত মানুষের মাঝে লোহাগাড়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ২০০ বান ঢেউ টিন বিতরণ

হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৪ পঠিত

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ১নং ওয়ার্ডের চর পাথরঘাটা ও আলাভীনগর চরলক্ষ্যা, মৌলভীবাজার এলাকায় সামাজিক ও মানবিক সংগঠন হৃদয়ের ডাক-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“এসো স্বপ্ন দেখি—সুন্দর পৃথিবী গড়ি” স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) চর পাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা মাদ্রাসা ও জামে মসজিদ এবং সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ের ডাক সংগঠনের চেয়ারম্যান ও ফ্রেশ অ্যান্ড সেইফ-এর ব্যবস্থাপনা পরিচালক আর এস এম নিজাম উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং হৃদয়ের ডাক সংগঠনের সদস্য সচিব মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সৈয়দ মোহাম্মদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দিন নোমান, সদস্য মেহেদি হাসান আরমান, মাহিন ইসলাম, ইব্রাহিম লস্কর, জাকির হোসেন, সুবজ হাওলাদার, সুমন হাওলাদারসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে সর্বস্তরের মানুষকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট