1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিতু চাকমার মৃত্যু

  • সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধিঃ


‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৮ কিলোমিটার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিতু চাকমা (জানু) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নিতু চাকমা বাঘাইছড়ি গ্রামের মৃত বিরুভদ্র চাকমার ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫ঘটিকার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় পৌর কাউন্সিলর মিঠুন চাকমা জানান। এ ঘটনায় সিলেটের মৌলভীবাজার থেকে ঘুরতে আসা দুই যুবক আবু বক্কর সিদ্দিক ও সাব্বির আহম্মেদ আহত হয়েছেন।

‎দুর্ঘটনার খবর পেয়ে ২০ ইসিবির সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ দাশ নিতু চাকমাকে মৃত ঘোষণা করেন।

‎বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির জানান মাঝিপাড়া সীমান্ত সড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সুরতহাল শেষে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট