1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

বোয়ালখালীতে সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু!

  • সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬১ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

বোয়ালখালী গোমদন্ডী রেল লাইন মাছ বাজার এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে কক্সবাজার জেলার হৃদয় (২৫) নামের এক যুবকের মর্মাতিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী)  সকাল সোয়া ৭টার দিকে গোমদন্ডী মাছ বাজার এলাকায় সৈকত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। মো. হৃদয় কক্সবাজার জেলার মো. ইলিয়াছের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী গোমদন্ডী স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজম উদ্দিন বলেন, সকালে সোয়া ৭টার কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদে কয়েক যুবক যাচ্ছিল। ট্রেনটি গোমদন্ডী বুড়ি পুকুর পাড় মাছ বাজার অতিক্রম করার সময় উপরে থাকা তারের সাথে জড়িয়ে ছাদ থেকে ছিটকে পড়ে যায় এ যুবক। ঐ সময় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। তার অবস্থা আশংকাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গুরুতর আহত যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পা ও মাথায়ও আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন

এদিকে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত যুবকটিকে সকাল ৯টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট