1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক

পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক।

  • সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৪৩ পঠিত

পটিয়া প্রতিনিধি।

জাতীয় সংসদে বাজেট-পরবর্তী আলোচনায় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সর্বস্তরের মানুষের প্রাণের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরেছেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।
বাজেটের ওপর বক্তব্য প্রদানকালে গত ২১ জুন তিনি কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক এ গণমুখী বাজেট প্রণয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি পটিয়াবাসী তথা দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানান।
বাজেট-পরবর্তী বক্তব্যে এমপি এনামুল হক এনাম পটিয়ার উন্নয়নের স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।
এর মধ্যে রয়েছে পটিয়ার ঐতিহাসিক গুরুত্ব ও প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনায় পটিয়া মহকুমাকে দ্রুত জেলায় উন্নীত করা, পুরাতন আদালত ভবনকে বহুতল ভবনে রূপান্তর এবং পটিয়া ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য নতুন ভবন নির্মাণ।
এছাড়া তিনি পটিয়ায় একটি বালক উচ্চ বিদ্যালয় সরকারি করার দাবি জানান।
প্রশাসনিক কার্যক্রম সহজতর করা এবং নাগরিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে পশ্চিম পটিয়াকে নতুন পৌরসভা হিসেবে ঘোষণা করারও আহ্বান জানান।
পরিবেশ সংরক্ষণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে পটিয়ায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি উত্থাপন করেন তিনি।
একই সঙ্গে কর্ণফুলী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত জনপদ রক্ষায় দ্রুত ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তব্যের একপর্যায়ে তিনি পটিয়াসহ সারাদেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তরুণ সমাজকে এসব সামাজিক ব্যাধির করাল গ্রাস থেকে রক্ষা করতে সরকারের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সংসদে প্রদত্ত এ বক্তব্যে পটিয়ার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ও চারিদিকে সাধারণ মানুষ এমপি এনামুল হকের প্রশংসা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট