1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত। এক হাত-এক পা হারিয়ে লড়াই,মৃত্যুর পর চার কন্যাসন্তান নিয়ে অসহায় পরিবার। জায়ান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, আবেগঘন বক্তব্যে কাঁদালেন মা। নজরুল বর্ষ’ জাতীয় কবির পুনরাবিষ্কারের রাষ্ট্রীয় উদ্যোগ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া মহররম-আশুরার ফযিলত এবং আহলে বাইতের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসা” – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মানুষের কল্যাণে নীরব সেবার আলোকবর্তিকা: পটিয়ার হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

বোয়ালখালী কারখানায় কাজের সময় মেশিনে আঘাত, চমেকে মারা গেলেন শ্রমিক

  • সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩২১ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে কারখানার মেশিনের আঘাতে আহত হয়ে মো. বেলায়েত হোসেন (৪৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বেলায়েত হোসেন উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামের ইসহাক মাস্টার বাড়ির বাসিন্দা এবং মৃত আবুল হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন হেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, বেলায়েত শাকপুরা মিলিটারি পুল এলাকার ‘বিসমিল্লাহ ফেব্রিকস’ কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকাল ৮টায় কাজে যোগ দেন তিনি। বিকেল ৩টার দিকে অসাবধানতাবশত একটি মেশিনের আঘাতে মাথায় গুরুতর আহত হয়ে মেঝেতে পড়ে যান।

পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। পরে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট