1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শাহ্ মজিদিয়া-রশিদিয়া ফারুকীয়া দরবারের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সেবা, সুনাগরিকত্ব ও ভ্রাতৃত্বের ৯৫ বছর: এপেক্সের মানবিক যাত্রা -সৈয়দ মিয়া হাসান বাঘাইছড়িতে এতিম ও হাফেজদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ হলো খাদ্যসামগ্রী Pnews Online television chanel এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল সম্পন্ন। অপরাধ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুরে প্রশাসনের কড়া অভিযান, নজরদারিতে আকাশপথও আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা “আধুনিক সংবাদ”-এর দ্বিতীয় বর্ষ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : এডব্লিউসিআরএফ মহাসচিব মোহাম্মদ আলী বৃহত্তর নোয়াখালী সমিতি চট্টগ্রামে ইফতার মহফিল সম্পন্ন। দক্ষিন চট্টগ্রামে মোটরসাইকেলে তেল নিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকরা।

বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ পঠিত

মোঃ কায়সার, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

মঙ্গলবার ( ০২ ডিসেম্বর ) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন অসঙ্গতি ও সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। নির্বাহী অফিসার সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে চেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (দৈনিক যুগান্তর), সাবেক সভাপতি অধীর বড়ুয়া ( দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), প্রভাষ চক্রবর্তী (দৈনিক স্বাধীন বাংলা), এস,এম নাঈম উদ্দিন (দৈনিক আজাদী), শাহা আলম বাবলু (বাংলা টিভি), খোরশেদুল আলম (দৈনিক মুক্ত খবর), তৌহিদুর রহমান (নাগরিক টিভি) সবুজ অরন্য (দৈনিক স্বদেশ বিচিত্রা), এম,আর তাওহীদ (দৈনিক আমার বার্তা), শাহেদ হোসাইন ছোটন (দৈনিক ভোরের দর্পন), তাজুল ইসলাম (দৈনিক আলোর বাংলাদেশ), মনির চৌধুরী রানা (একুশে সংবাদ), বিপ্লব দাস ( দৈনিক আলোকিত সকাল) প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বোয়ালখালী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট