1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরের ৪৫ শতাংশ কনটেইনারের নিয়ন্ত্রণের দায়িত্ব যাচ্ছে “দুবাইয়ের DP World” এর হাতে! পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে

ভাইরাল জোয়ারে লুন্ঠিত বঙ্গ – শাহাদাত হোসেন ফাহিম

  • সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৮১৬ পঠিত

উজবুক টাইপের গান আর কথা বলা হিরো আলমের ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ২ মিলিয়ন। টিকটকে এসে মুজরা করা টিকটকার দের ফলোয়ার সংখ্যা জন প্রতি কয়েক লক্ষাধিক। অশ্লীল কথা আর অশ্লীল কনটেন্ট বানানো টিকটকার আর ইউটিবার সমাজে সেলিব্রিটি। কিন্তু একজন ভালো মানের লেখক, কবি কিংবা শিক্ষক যারা প্রতিনিয়ত শিক্ষা দান করে যাচ্ছে তাদের নাম কেউ শুনেছে কিনা জানা নেই।
হাতা গোনা কয়েক জন ছাড়া।
এই ভাবে হাজারো ফেসবুক ইউটিউবে সেলিব্রিটি আছে যাদের ফেসবুক ফলোয়ার আর ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা আকাশ চুম্বি অথচ তাদের কথা বলার ধরন টা পর্যন্ত শুদ্ধ নয়।
কিছু দিন আগে এক চোর ফেসবুকে একটা উজবুক টাইপের কথা বলে ভাইরাল হয়। নাম তার…..। কিন্তু তাজ্জবের বিষয় হচ্ছে ভাইরাল হওয়ার কিছু দিন পর সে একটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয় তা ও একটি বিদ্যালয়ের অনুষ্ঠান। চিন্তা করেছেন আমাদের অবস্থানটা কোথায়.? আমরা কত টুকু পদস্থলিত হয়েছি.?
প্রতিনিয়ত আমরাই বিনোদনের জন্য সমাজে অন্যায় এবং অযোগ্য দের আশ্রয় আর প্রশ্রয় দিচ্ছি। আসলে আমরা বিনোদন খেকো একটা জাতিতে পরিণত হয়েছি। যে বাঙ্গালী ১৯৫৪ সালে ভাষার জন্য জীবন দিয়েছে, ৭১ এ স্বাধীনতা সংগ্রাম করেছে সে বাঙ্গালী এখন টিকটকে মুজরা করাতে ব্যস্ত।
জাতি হিসেবে আমরা এখন মস্তিষ্কে অশ্লীল আর মনে অস্থির হয়ে গেছি। আমাদের মস্তিষ্কে আর মনে এখন ভালো কিছুর আকাঙ্খা জন্মে না। জন্মে শুধু বিনোদনের আশা। সব কিছুতেই আমরা বিনোদন খুঁজি।
বর্তমানে বাংলাদেশের প্রায় ৯৯% মানুষের মোবাইলে টিকটকে নামক অ্যাপ টি আছে যেখানে ছোট হতে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই মুজরা করাতে ব্যস্ত। অশ্লীলতার চরম পর্যায়ে আমরা উপনীত হয়েছি। নারী নাচে পুরষ বাহঃ বাহঃ করে আর পুরুষ নাচে নারী বাহঃ বাহঃ দেয় এই অবস্থায় আছি।
সমাজে যিনি ভালো ভাবে চলে তার কোনো মূল্য নাই কিন্তু টিকটকার সমাজের সেলিব্রিটি তাদের সাথে সাক্ষাৎ করতে ও মানুষের লাইনে দাঁড়াতে হয়।
আমাদের দেশে বর্তমানে খেটে কৃষি কাজ করা কিংবা শিক্ষা অর্জন করে ব্যাংকে জব করার চেয়ে অশ্লীল কিছু একটা করে কিংবা টিকটকে মুজরা করে ভাইরাল হওয়া সহজ।
আমাদের সমাজে সবাই শুধু সরকার কিংবা প্রশাসনের দোষ দেয় কিন্তু আপনি নিজে দেশের জন্য কী করেছেন সেটা কী কখনো চিন্তা করেছেন.? আমরা দেশকে দিয়েছি শুধু বস্তায় বস্তায় অশ্লীলতা।
আসলে এমন একটা সমাজে বাস করি যেখানে সুঘ্রাণ খুব কম ছড়াই কিংবা তা ছড়াতে দেওয়া হয় না। ছড়াই শুধু অশ্লীলতা, নোংরামি আর বিনোদন। অবশেষে একটি কথায় বলতে চাই,
“ যত সব অঘটন মোর এই দেশে রটে যায়
ভাইরাল হওয়ার অন্ধ নেশায় মোর এই বঙ্গ ভেসে যায়
ভাইরাল হওয়ার অন্ধ নেশায় ভাসছে এ দেশ মোর
লাঞ্চিত মোরা সদা সর্বদা যদি না কাটে এই ছলনার ঘোড় ”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট