1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিক্ষুক নারীকে অটোরিকশায় তুলে ধর্ষণ, চালক গ্রেপ্তার

  • সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৩৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত এক নারীকে (৩৫) অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অটোরিকশাচালকের নাম মো. আবদুল আলী (৫৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘রাতে এক ভিক্ষুক নারী থানায় এসে বলেন এক সিএনজিচালক তাকে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছে। তার একটু মানসিক সমস্যাও রয়েছে। তাই প্রথমে আমরা সন্দেহে ছিলাম। পরে তিনি সিএনজির দুটো নম্বর আমাদের বলে। এরপর আমরা ওই সিরিয়ালের সিএনজি খুঁজতে থাকি।’

ওসি বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে অনেক চেষ্টার পরে ওই সিরিয়ালের একটি সিএনজি আমরা খুঁজে পাই। সিএনজির চালকের নম্বর ট্র‍্যাক করে আমরা তাকে থানায় নিয়ে আসি। এরপর ভিকটিম তাকে দেখেই চিনতে পারেন। চালককে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ভুক্তভোগী নারী ফুটপাতেই জীবনযাপন করেন। তার পরিবার পরিজন নেই বলে আমাদের জানিয়েছে।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে সকালে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি আফতাব উদ্দিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট