1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৬ এর দোয়া মাহফিল সম্পন্ন

  • সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৮১ পঠিত

মুহাম্মদ বোরহান উদদীন
চট্টগ্রাম মহানগর

চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৬ ছাত্রীদের জন্য দোয়া মাহফিল ১৬-০৪-২০২৬ইং, বৃহস্পতিবার
অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টা হতে মাদরাসা অডিটোরিয়ামে কুরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গজল, মানকাবাত, যৌথ কালাম পরিবেশন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের বক্তব্য প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে-ছাত্রীদেরকে সময়ানুবর্তিতার প্রতি যত্নশীল হওয়ার আহবান জানিয়ে ভালোভাবে পড়াশোনা করার দিকনির্দেশনা প্রদান করেন। সময়মত পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি সুসম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন এবং ভালো ফলাফল করে সকলের মুখ যেন উজ্জ্বল করার আশা প্রকাশ করেন।

তিনি ছাত্রীদের কে সুন্দর আদর্শ, সৎ চরিত্রবান হওয়ার মাধ্যমে দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার জন্য ছাত্রীদের আহবান জানান।

এতে মাদরাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল আলমসহ সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।

পরিশেষে মিলাদ কিয়াম শেষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনায় অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট