1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

মিয়া আবু মোহাম্মদ ফারুকীর ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে ভার্চুয়াল আলোচনা সভা

  • সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৬২৭ পঠিত
বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে মিয়া আবু মোহাম্মদ ফারুকীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে : ৫ ম মৃত্যুবার্ষিকী স্মরণে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা।
মিয়া আবু মোহাম্মদ ফারুকী ইতিহাসের একটি কালজয়ী নাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর হিসেবে তিনি চট্টগ্রামের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। চট্টগ্রাম আওয়ামী লীগের কিংবদন্তি নেতাদের সহকর্মী হিসেবে দল পুনর্গঠনে কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অনস্বীকার্য। লেখক হিসেবে তিনি অত্যন্ত সাহসীকতার সাথে রাজনীতি সহ বিভিন্ন বিষয় কলমের  মাধ্যমে তুলে ধরতেন। এই মহান মানুষের জীবনকর্ম আগামী প্রজন্মের চলার পাথেয় হয়ে থাকবে।
পহেলা জুলাই রাতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, অবিভক্ত চট্টগ্রাম জিলা আওয়ামী লীগের প্রচার ও দপ্তর সম্পাদক, লেখক ও কলামিস্ট মিয়া আবু মোহাম্মদ ফারুকী’র ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সাফাত বিন ছানাউল্লাহ্’র সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন এককালের তুখোড় ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট অধ্যাপক মাসুম চৌধুরী, খ্যাতিমান সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কামরুল হাসান বাদল ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খ্যাতিমান আলোকচিত্র শিল্পী, মিয়া আবু মোহাম্মদ ফারুকীর বড় ছেলে শোয়েব ফারুকী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট