1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ

  • সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২১০ পঠিত

আবদুল মামুন ফারুকীঃ

কক্সবাজারের পেকুয়াস্থ টইটং গর্জনিয়া পাড়ায় রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুজল অসুস্থ হয়ে পড়েছে। ৩ জুন(বুধবার) দিবাগত-রাত বারোটার সময় আহমদ কবির এর ঘরে এই ঘটনা ঘটে। অসুস্থরা হলেন আহমদ কবিরের স্ত্রী রেনুয়ারা বেগম(৬০), পুত্রবধূ শারমিন আক্তার(২৭), ছেলে আসাদ উল্লাহ(৩৬), আরিফ উল্লাহ(৩০), মিরাজ উল্লাহ (২৮), কিসমত উল্লাহ(২৫)। ভুক্তভোগি পরিবারের দাবি, হত্যার উদ্দেশ্যে কেও গোপনে রান্নাকরা খাবারের তরকারির সাথে বিষ জাতীয় দ্রব্য মিশিয়ে দিয়ে গেছে। তাই রাতের খাবার খাওয়ার পরপরই ২ নারীসহ অন্তত ৬জন গুরুতর অসুস্থ হয়েছে। আহতদের প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে ৪ জনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এইরকম ঘটনা আমাদের এলাকায় প্রথম দেখলাম, আমরা এলাকার জনগণের সার্বিক নিরাপত্তা চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
এবিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তাওহীদুল ইসলাম বলেন, ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়াতেই সুস্থ হয়েছে, অবশিষ্ট চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয় নেশাযুক্ত খাবার খাওয়াতে তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে এবিষয়ে বিধিমত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট