1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

রোটারি ক্লাব অব আন্দরকিল্লা র ২০২৪-২৫ রোটাবর্ষের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত।

  • সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৪১৩ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
রোটারি ক্লাব অব আন্দরকিল্লা র ২০২৪-২৫ রোটাবর্ষের প্রথম সাধারণ সভা সম্প্রতি চট্টগ্রাম দাদা আমি কি গরম নগরীর একটা অভিজাত হোটেলে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট এডভোকেট ওয়াসিম শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন আব্বাস আহমেদ এবং রোটারি র প্রত্যয় পাঠ করেন প্রেসিডেন্ট ইলেক্ট আনিসুর রহমান।
সভায় ক্লাবের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল কে ফুল দিয়ে বরণ করে নেয় ক্লাবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সাকিব নেওয়াজ চৌধুরী এবং পরে রোটারি র কলার হ্যান্ডওভার করেন। ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সেক্রেটারি মো: দেলোয়ার হোসেন মুনীর রোটারি ক্লাব অব আন্দরকিল্লা র বিগত বছরের উল্লেখযোগ্য কর্মকান্ডের তথ্যবিবরণী তুলে ধরেন। ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রেসিডেন্ট ইলেক্ট আনিসুর রহমান।
বিদায়ী প্রেসিডেন্ট সাকিব নেওয়াজ চৌধুরীর বক্তৃতায় ক্লাবের সফলতা এবং আগামীর পথচলার দিকনির্দেশনা ফুটে উঠে।
সভায় বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট,সেক্রেটারি, সদস্য এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন রোটারিয়ান মতিউর রহমান, রোটারিয়ান মুহাম্মদ শাহজাহান, রোটারিয়ান আফতাব আহমেদ,রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু,রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, রোটারিয়ান এস এম জমির উদ্দীন,রোটারিয়ান ওসমান, এডভোকেট আউয়াল, জাহেদুর রহমান, কাজী আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম এবং এডভোকেট চিশতী এবং আরো অনেকেই। নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল তার বক্তৃতায় ২০২৪-২৫ রোটাবর্ষের কার্যকরী কমিটির সকল সদস্যদের উদ্দেশ্য প্রেষণামূলক চমৎকার বক্তব্যে প্রদান করেন এবং রোটারি ক্লাব অব আন্দরকিল্লা কে একটি আদর্শ ক্লাব হিসেবে বিনির্মাণে নিয়োজিত থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়ে আগামীর উল্লেখযোগ্য কিছু কর্মকাণ্ডের প্রতি আলোকপাত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট