1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ বরণ, বলিখেলায় সবুজ বলীর জয় পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে শরবত বিতরণ ঢাক-ঢোল আর রঙিন শোভাযাত্রায় বোয়ালখালীতে বৈশাখের আনন্দ নতুন বছরের ছোঁয়ায় বাঘাইছড়িতে বৈশাখী উৎসব বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত

লিও জেলা ৩১৫-বি৪ আয়োজিত লায়ন নাজমুল কবির খোকন মেমোরিয়াল স্পোর্টস টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৭ পঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের যুব শাখা লিও জেলা উদ্যোগে শুক্রবার, ৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার নগরীর টোমেরো ল্যান্ড টার্ফে মরহুম লায়ন নাজমুল কবির খোকন মেমোরিয়াল স্পোর্টস টুর্ণামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন লায়ন্স জেলার ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। উপস্থিত ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদ‌উল্লাহ এমজেএফ, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ।

টুর্ণামেন্ট এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর সম্মানিত জেলা গভর্ণর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। অতিথিবৃন্দদের মাঝে আরো উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোরশেদ, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন শুভা নাজ জিনিয়া, হাঙ্গার চেয়ারপার্সন ও লিও জেলার প্রাক্তন সভাপতি লায়ন মোঃ আবু নাসের রনি, প্রাক্তন জেলা সভাপতিবৃন্দ লায়ন এস.এম কামরুল ইসলাম পারভেজ, লায়ন শাহরিয়ার ইকবাল, লিও মোঃ হাকিম, লায়ন তারেক কামাল, লায়ন আশরাফুল, লায়ন নাজমুল কবির খোকন স্যারের পরিবারের সদস্যসহ লায়ন্স জেলার অন্যান্য নেতৃবৃন্দরা। লিও জেলা সভাপতি লিও মোঃ শ‌ওকত হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লিও জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও দীপ্ত দে, জেলা সহ-সভাপতি লিও মোঃ সিফাতুল ইসলাম সামি, জেলা সচিব লিও রাফিদ মোঃ আহনাফ, জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, লিও পল্লব বড়ুয়া, লিও মোঃ দেলোয়ার হোসেন, লিও শেখ মুনতাসির মামুন, লিও নিশু জান্নাত লাকি, লিও আব্দুল্লাহ আল মারুফ, লিও আসিফ মোঃ রিয়াদ, লিও রুপালি আক্তার, লিও মোঃ শাহরিয়ার আলম তাওসিফ, লিও আকাশ ইসলাম, লিও শাহাদাত হোসেন সাইফ, লিও আদৃতা বড়ুয়া, লিও শ্রী স্বর্গ আচার্য, লিও তৌহিদুজ্জামান শিহাব সহ লিও জেলার অন্যান্য নেতৃবৃন্দরা।
টুর্ণামেন্টে ক্রিকেটে অংশগ্রহণ করেন ২৪ টি লিও ক্লাব এবং লুডোয় অংশগ্রহণ করেন ১৪ টি লিও ক্লাব। ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতায় লিও ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ন পোর্ট সিটি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ লিও ক্লাব অব চিটাগাং হিলভিউ। মেয়েদের লুডো প্রতিযোগিতায় লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ লিও ক্লাব অব চিটাগাং। প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত জেলা গভর্নর বলেন, “খেলাধুলা লিওদের বিকাশে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে লিওদের মধ্যে পারস্পরিক একটি বন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে যা তাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে” বক্তব্য শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্সআপ টিম কে তাদের ট্রফি হস্তান্তর করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট