1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন

শহীদ জিয়ার স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১০৮ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।

রোববার (৩১ মে) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামশেদ জিসানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জামশেদ জিসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখেননি, তিনি সবসময় সবুজ বাংলাদেশ গড়ার কথাও বলেছেন। তাঁর আদর্শ ধারণ করে আমরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।

তিনি আরও বলেন, ছাত্রদল শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, সমাজ ও পরিবেশের কল্যাণে সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আমাদের এই আয়োজন তারই অংশ।

এ সময় উপস্থিত ছিলেন নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরফাত, পৌরসভা ছাত্রদল নেতা সাইফুল, ইরফান ও ইমনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট