1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত।

  • সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২০৮ পঠিত

 

বান্দরবানের নীলগিরিস্থ লংহাইতং অনাথাশ্রমে এপেক্স ক্লাব অব বান্দরবান ও এপেক্স ক্লাব অব নীলাচলের যৌথ উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন (শনিবার) মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপে. মোঃ কামাল পাশা, এনআইআরডি, এপেক্স বাংলাদেশ, এপে. মোঃ লিয়াকত আলী, জাতীয় সেবা পরিচালক, এপেক্স বাংলাদেশ এবং এপে. সৈয়দ মিয়া হাসান, সাবেক জেলা গভর্নর-৩, এপেক্স বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপে. মং ওয়াই চিং, সভাপতি, এপেক্স ক্লাব অব নীলাচল।
পরিচালনা করেন এপেক্স ক্লাব অব বান্দরবান এর অতীত সভাপতি ও জেলা -৩ ট্রেজারার মোঃ মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সাঙ্গুর প্রেসিডেন্ট প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, এপেক্স ক্লাব অব নীলাচলের সদ্য অতীত সভাপতি উখিং মে হিলি, এপেক্স ক্লাব অব নীলাচলের সেক্রেটারি লিটন সরকার, আশ্রমের প্রিন্সিপাল ওলাভা বানতে , এপেক্স ক্লাব অব বান্দরবানের সেবা পরিচালক অং মে , টেজারার মোহাম্মদ ইকবাল হোসেন সেবা কার্যক্রমের আওতায় অনাথাশ্রমের শিশুদের মাঝে মিড-ডে মিল, শিক্ষা সামগ্রী বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়া সামগ্রী বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ এবং বাদ্যযন্ত্র (হারমোনিয়াম) বিতরণ করা হয়।
প্রধান অতিথি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিকাশে সহযোগিতা করাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে তিনি এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট