1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্মরণসভা: ঐক্য, ইতিহাস ও সমাজ পরিবর্তনের প্রত্যাশা -সৈয়দ মিয়া হাসান হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য: পালকিতে বরের আগমনের সেই উৎসবমুখর দিনগুলো -আলমগীর আলম। পাঁচ গুণ বড় হবে চট্টগ্রাম মহানগরী শবে কদরঃ হাজার মাসের শ্রেষ্ট রজনী ও করণীয় -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন সামাজিক উদ্যোগ জোরদারে চট্টগ্রামে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা সাজেকে পর্যটকবাহী সিএনজি উল্টে দুর্ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে রমজানের আত্মশুদ্ধি ও মানবাধিকার জাগরণে আলোচনাসভা ও ইফতার মাহফিল। বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল যাত্রী আন্দোলনের প্রবক্তা মোজাম্মেল হক চৌধুরীর জন্মদিন আগামীকাল।

সংগঠন, নেতৃত্ব ও কর্মী এই তিনের সমন্বয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগকে তৃর্ণমূল পর্যায়ে সুসংগঠিত করার আহবান- মুহাম্মদ বদিউল আলম।

  • সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪২৪ পঠিত

পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে দলীয় নেতা-কর্মী ও মুজাফরাবাদ পল্লী উন্নয়ন সংস্থা ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, সুরক্ষা সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক গনসংযোগ করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম। এসময় তিনি স্হানীয় নেতা-কর্মী ও জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ বিভিন্ন বিষয় তুলে ধরেন, জরুরি প্রয়োজনে যেমন এম্বুলেন্স চিকিৎসা সহ যেকোনো জরুরী সেবার জন্য ‘৯৯৯’ নম্বরে কল করতে বলেন, এবং খাদ্যের প্রয়োজন ‘৩৩৩’ নম্বরে কল করতে বলেন, তিনি আরো বলেন আমাদের দেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ২১ কোটি ডোজ টিকার নিশ্চিত করেছেন এবং আগামী ৭ আগষ্ট থেকে নিজ নিজ ইউনিয়ন পরিষদে ভোটার আইডি কার্ড দেখালেই নিতে পারবেন করোনা টিকা। তিনি এই করোনা মহামারীর মধ্যে দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা চলমান রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বদিউল আলম দলের নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসনের পাশাপাশি জনগণের পাশে থাকার জন্য আহবান জানান। তিনি সরকার ঘোষিত লকডাউন কার্যকরে পুলিশ, সেনাবাহিনী সহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের পরিশ্রমী ভূমিকার প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান। তিনি বাদ জোহর খরনা ইউনিয়নে মুজাফরাবাদ পল্লী উন্নয়ন সংস্থা ক্লাবের নেতৃবৃন্দের মাঝে ক্রীড়া সামগ্রী এবং এলাকাবাসীদের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ডসানিটেজার, শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খরনা-কচুয়াই-শোভনদন্ডী তিন ইউনিয়নে মুক্তিযুদ্ধকালীন এবং বর্তমান কমান্ডার জনাব আবুল কাশেম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা হিরালাল বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা আজিজুল হক মানিক, পটিয়া উপজেলা যুবলীগ নেতা রিটন বড়ুয়া, শংকর বিশ্বাস ভুলু, রুপায়ন বিশ্বাস, নিউটন বিশ্বাস, জুয়েল দাশ, সাগর বিশ্বাস প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি উত্তর ছনহরা একটি জানাযায় অংশগ্রহন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট