1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

সাংবাদিক রোজিনাকে হেনস্থা করেছিল যারা!

  • সময় বুধবার, ১৯ মে, ২০২১
  • ৯৩৪ পঠিত

গতকাল স্বাস্থ্য সেবা সচিবের অফিসে লাঞ্ছিত হন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। একটি কক্ষে পাঁচ ঘন্টা আটকে রেখে তার ওপর চালানো হয় নির্যাতন। তাকে হেনস্থা করা হয়। একজন অতিরিক্ত সচিব তার গলা চিপে ধরেছে, সেই ছবিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা এই ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে চিহ্নিত করেছেন। এই ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিওতেও এই ৮ জনকে দেখা গেছে। আসুন এদের চিনে রাখি:

১. কাজী জেবুন্নেছা বেগম, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ। ভিডিও ফুটেজে দেখা গেছে কাজী জেবুন্নেছা রোজিনা ইসলামের গলা চিপে ধরছেন।

২. মিজানুর রহমান, পুলিশ সদস্য। এই পুলিশ সদস্যই রোজিনাকে সচিবের একান্ত সচিবের কক্ষে বসতে বলেন।

৩. জাকিয়া পারভীন, উপ সচিব, ঘটনার পরপরই জাকিয়া পারভীন এসে রোজিনার মোবাইল কেড়ে নেন এবং তার দেহ তল্লাশি করেন।

৪. শারমিন সুলতানা, সিনিয়র সহকারী সচিব, ঘটনাস্থলে রোজিনাকে হেনস্থা করেন।

৫. সাইফুল ইসলাম ভুইঞা, সচিবের একান্ত সচিব, এই ঘটনা ঘটেছে তার কক্ষে। তিনি ঘটনার অন্যতম আয়োজক বলে অভিযোগ রয়েছে।

৬. মোসাদ্দেক মেহেদী ইমাম, সিনিয়র সহকারী সচিব, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি দরজা বন্ধ করে দাঁড়ান, কাউকে এমনকি সাংবাদিকদের ঢুকতে দেননি।

৭. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, অফিস সহায়ক, তিনি রোজিনাকে আটকে সবাইকে ডাকেন।

৮. সোহরাব হোসেন, অফিস সহায়ক, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এছাড়াও দুজন:-

১. লোকমান হোসেন মিয়া, সচিব স্বাস্থ্য সেবা বিভাগ, তার অফিস এলাকায় ঘটনা ঘটে। তিনি ঘটনার সময় সাংবাদিকদের সঙ্গে দেখা করেন নি, কথাও বলেন নি। এই ঘটনার দায় তিনি এড়াতে পারেন না।

২. মাইদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা, ঘটনার পর রোজিনা ইসলামের বিরুদ্ধে তথ্য চুরির আনুষ্ঠানিক অভিযোগ সাংবাদিকদের জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট