1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে শ্রীমন্তরাম মহাশ্মশানে শবস্নাগারের ছাদ ঢালাই চলমান নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে বান্দরবান নির্বাচনের ইশতেহারের সড়ক নিরাপত্তা উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ

সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইনের স্বদেশ আগমনে সংবর্ধনা প্রদান

  • সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩০৩ পঠিত

শহিদুল ইসলাম, প্রতিনিধি:

১৪ অক্টোবর, সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা সাড়ে ১১টার ফ্লাইটে সিলেট এসে পৌঁছেলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক-কলামিস্ট মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা আখলাকুর রহমান চৌধুরী সেলিম, মহানগর আওয়ামী লীগ নেতা শাহ আলম হোসাইন, বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ কায়েস চৌধুরী এবং লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিত হোসাইন, সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টি বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

বিমানবন্দরে সংবর্ধনা শেষে মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রার মাধ্যমে মনির হোসাইন দক্ষিণ সুরমার ঝাজর গ্রামস্থ তাঁর নিজ বাড়িতে যান। এ শোভাযাত্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
পথিমধ্যে নাজিরবাজারে একটি কমিউনিটি সেন্টারে মনির হোসাইনের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
এদিকে, ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আবদুল মোমেন এবং তাঁর সহধর্মিনী সেলিনা মোমেনের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ হয় মনির হোসাইনের। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান।

একনজরে ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইন রাজনৈতিক ও সামাজিক পরিচিতি উপদেষ্টা পরিষদের সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সদস্য সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ, প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে,
সাবেক আইন বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামীলীগ, সাবেক ভিপি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ সিলেট ও সিলেট ল’ কলেজ সিলেট। প্রতিষ্ঠাতা সভাপতি ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশী ইন ইউকে, উপদেষ্টা পরিষদের সদস্য সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টি বাংলাদেশ, সাবেক সভাপতি বৃটিশ বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকে, সাবেক ইক্যুয়াল অপরচুনিটি অফিসার ন্যাশনাল ইউনিয়ন অফ টিচার্স (ইএলটিএ), সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে, প্রতিষ্ঠাতা সভাপতি জাফরাবাদ স্কুল এন্ড কলেজ ডেভেলপমেন্ট কমিটি।

বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেট-৩ সংসদীয় আসনে অবিরত কাজ করে যেতে চাই বলে জানান শিক্ষাবিদ, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং তিনি সিলেট-৩ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ভালোবাসা চেয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট