1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা: লাশ উদ্ধার, বোন গ্রেপ্তার বিশ্ব বন্ধু ৯৪ এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ’র পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুস্ঠান সম্পন্ন ইউএই প্রবাসীদের নানা সংকট নিরসনে কনসাল জেনারেলকে স্মারকলিপি দিল এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বন্যাদুর্গত মানুষের মাঝে লোহাগাড়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ২০০ বান ঢেউ টিন বিতরণ ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী’র যৌথ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত নতুনব্রিজে তল্লাশির মুখে গাড়ি ফেলে পালাল চক্র, উদ্ধার ১৫ লাখ টাকার বিদেশি মদ শিল্প ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ্ব আবুল বশর আবু বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মাইক্রোপ্লাস্টিক: প্লাস্টিকের অদৃশ্য কণায় দৃশ্যমান স্বাস্থ্যঝুঁকি – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা: লাশ উদ্ধার, বোন গ্রেপ্তার

  • সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২২ পঠিত

 

নিজস্ব প্রতিনিধ। চট্টগ্রামের ফটিকছড়ি জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. রফিক (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইদিলপুর এলাকার মিয়াজী বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের (মোহসেন আলী) ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রফিক ও তার বোন রাজু বেগম একই ঘরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ভিটেমাটি ও জায়গা-জমি বণ্টন নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভাই-বোনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘরে চিল্লাচিল্লির শব্দ শুনে পাশের ঘরের ভাড়াটিয়ারা এগিয়ে এলে দরজার পাশে রফিককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরবর্তীতে আশেপাশের মানুষ ও নিহতের সন্তানদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেন। খবর পেয়ে শুক্রবার সকাল ৬টার দিকে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, “৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, “এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বোন রাজু বেগমকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট