1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ

  • সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৩ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। দাদীর অভিযোগের ভিত্তিতে হাটহাজারী উপজেলা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারীর বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে মা-বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

জানা গেছে, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাকিব ও রোকনা বেগম দম্পতির সংসারে গত ২০ জুন কন্যাশিশুটির জন্ম হয়। পরে রোকনা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যান। এরপর স্বামীর পরিবারকে জানানো হয়, শিশুটি মারা গেছে এবং দাফন করা হয়েছে।

শিশুটির দাদী ফিরোজা বেগম কবর দেখতে চাইলে তা দেখাতে না পারায় সন্দেহ হলে বোয়ালখালী থানায় অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে এক নিঃসন্তান পরিবারের কাছে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মা-বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট