1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মধ্যমপাড়ায় উঠান বৈঠকে ধানের শীষে ভোটের আহ্বান,আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ) চট্টগ্রাম বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার দক্ষিণ হালিশহরে ধানের শীষের সাংগঠনিক শক্তি প্রদর্শন,নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ বার্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক চন্দনাইশে হাশিমপুর ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের সমর্থনে উঠান বৈঠক চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন থামছেই না সংকট উত্তরণে কোন পথে সমাধান? -আলমগীর আলম। সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে হাস পার্টি, বন্ধুদের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত লাইনে নয়, লগইনে ভোট: তরুণদের চোখে আগামীর নির্বাচন – সৈয়দ মিয়া হাসান নির্বাচনে রাজনৈতিক দলের ইশতিহার বাস্তবায়ন কতটুকু? -আলমগীর আলম। দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক: নাইক্ষ্যংছড়িতে  আইনশৃঙ্খলা সভায় গুরুত্বারোপ

  • সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২০১ পঠিত

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ ইউনুছ, মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, এনএসআই’র সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ও প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, সাংবাদিক আব্দুর রশিদ, ১১ বিজিবি অধিনায়কের পক্ষে সুবেদার মোহাম্মদ ইদ্রিস ও ৩৪ বিজিবি অধিনায়কের পক্ষে সহ সুবেদার আবদুল জলিল প্রমুখগণ।

সভায় বক্তারা বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্ত’র ফুলতলী এলাকার মুফিজুর রহমান নামের এক বাংলাদেশী’কে (কাঠুরিয়া) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি’র সদস্যরা ধরে নিয়ে গেছে ৮ দিন। যেভাবেই হোক তাকে রাষ্ট্রীয় সহযোগিতায় ফিরিয়ে আনতে হবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সভায় বক্তারা জোর দাবি তোলেন।

এছাড়াও সীমান্তে মাইন বিস্ফোরণ, ভোটার সংশ্লিষ্ট বিষয় নিয়ে জটিলতা, বাইশারীতে বিজিবি’র টহল, দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ৩ শত রাউন্ড গোলাগুলির ঘটনা, রাবার বাগানে চুরি-ডাকাতি, পুলিশ তৎপরতা বৃদ্ধি সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় ব্যাপক আলোচনা করা হয়।

উক্ত সভায়, সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই সীমান্তে চোরাচালান বন্ধ করা সম্ভব।

জনসচেতনতা ছাড়া বিজিবি ও প্রশাসনের শত চেষ্টা ফলপ্রসূ হবে না বলেও দাবী করেন ইউএনও।

নির্বাহী অফিসার (ইউএনও) আরো বলেন, পাহাড় কাটা ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশকেও ভূমিকা রাখতে হবে।

অন্যদিকে, আইন শৃঙ্খলা কমিটির সভার পরপরই উপজেলার মাসিক সাধারণ সভা, চোরাচালান বিরোধী কমিটির সভা, মাদকদ্রব্য প্রতিরোধ ও দ্রব্যমূল্য কমিটির সভাসহ বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট