1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ

  • সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ পঠিত

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ (ছয়) সদস্য নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (এডব্লিউসিআরএফ)-এর মহাসচিব মোহাম্মদ আলী।

এক শোকবার্তায় তিনি বলেন, “জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে আত্মত্যাগ করা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনে জীবন উৎসর্গ করা এই বীর সেনাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

মোহাম্মদ আলী আরও বলেন, “বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শান্তিরক্ষী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের মিশনে আমাদের সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহলকে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।”

তিনি নিহত সেনাসদস্যেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এডব্লিউসিআরএফ-এর পক্ষ থেকে তিনি বলেন, “শান্তি, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেন, জাতি তাদের চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট