1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

হালদা নদী ও পরিবেশ গবেষণায় ‘Halda River & Environment Research Association (HERA)’ নামে সংগঠনের আত্মপ্রকাশ

  • সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৫২ পঠিত

এম এম আবু বকর হারুন

সোমবার (৬জুলাই) চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে Halda River & Environment Research Association (HERA) নামে একটি গবেষণাধর্মী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক ও নাজিরহাট কলেজের সাবেক অধ্যাপক কৃষিবিদ মোহাম্মদ ফজলুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হালদা নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী এবং পরিবেশের ক্রমবর্ধমান বিপর্যয় মোকাবিলায় বাস্তবভিত্তিক গবেষণা, অভিজ্ঞতা বিনিময়, নীতিগত পরামর্শ প্রদান এবং দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই Halda River & Environment Research Association (HERA) প্রতিষ্ঠা করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ ফজলুল করিম, মাওলানা জুনাইদ বিন জালাল, ডা. আবুল কালাম রুবেল, মামুন বশর ভূঁইয়া, মোহাম্মদ আরিফ এবং মোহাম্মদ আব্দুল আজিজসহ সংগঠনের অন্যান্য উদ্যোক্তারা।

সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হন কৃষিবিদ ও সাবেক অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম। যুগ্ম আহ্বায়ক মাস্টার মোহাম্মদ একরামুল হক (একরাম) এবং সদস্য সচিব সাংবাদিক আজগর সালেহী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন কে. এম. ইউসুফ, মামুন বশর ভূঁইয়া, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আব্দুল আজিজ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং মোহাম্মদ ফয়সাল।

সভায় বক্তারা বলেন, হালদা নদী বাংলাদেশের অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য। এর জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে HERA গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট