1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওষখাইন রজায়ী দরবার শরীফে ১১ মে বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে সিলেটে স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে ফসল রক্ষার অজুহাতে বাবুই পাখির বাসা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের শাস্তি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রেফতার ১ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১১ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টায় আটক সৎ পিতা

  • সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩১৮ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলীতে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ পিতাকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার মিন্টু সওদাগরের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো: নিজাম উদ্দিন (৩৫)। সে ভোলা জেলার বোরহান উদ্দিন থানার মধ্যম দালালপুর এলাকার মৃত নুর জামান হাওলাদারের ছেলে।

জানা গেছে, ১১ বছরের সৎ মেয়েকে প্রায়ই কুপ্রস্তাব দেওয়াসহ উত্যক্ত করতো সৎ পিতা নিজাম উদ্দিন। তারপর ঘটনার দিন আজ সন্ধ্যায় ভিকটিম মেয়েকে ঘরে একা পেয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে মা সহ স্থানীয় লোকজন ছুটে এসে ভিকটিমকে উদ্ধার করে এবং নিজাম উদ্দিনকে আটক করে থানায় খবর দেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিজাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট