1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে।

  • সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭৩ পঠিত

 

আ‌মিনুল হক রিপনঃ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিলে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে। সকালে সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অতিথিবৃন্দ চট্টগ্রামবাসীকে পহেলা বৈশাখে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “রংধনু জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া হবে- বাংলা নববর্ষে এটিই আমাদের দৃঢ় প্রত্যয়।”
মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান এই মন্ত্রকে ধারন করে সবার জন্য নিরাপদ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, “বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। সকলের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। প্রত্যয় রাখছি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বো।”
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বৈশাখ মানেই নতুন সাজ, বৈশাখ মানেই নতুনকে বরণ করে নেওয়া। আমরা আমাদের ঐতিহ্য কে নিয়ে গর্ব করি ,এটি আমাদের অহংকার। আমরা চাই পরবর্তী প্রজন্মের মধ্যেও এই ঐতিহ্যকে ছড়িয়ে দিতে।”
এরপর ডিসি হিলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মনোমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মাননীয় প্রতিমন্ত্রী, তাঁর সহধর্মিণী এবং অন্যান্য অতিথিবৃন্দ। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সারাদিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় গান, নৃত্য, পুঁথি পাঠ ও আবৃত্তি।

বিকেলের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন বিখ্যাত বাউল শিল্পী চিশতি বাউল, যার পরিবেশনায় দর্শকদের মাঝে সৃষ্টি হয় অন্যরকম আবেগঘন পরিবেশ।
এ সময় বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আ্যডহক কমিটির সম্মানিত সদস্য ইসরাফিল খসরু।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বর্ণাঢ্য এই আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী চট্টগ্রামের শিল্পীবৃন্দ, সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ এবং উপস্থিত সংবাদকর্মী ও দর্শনার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট