1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

  • সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২০৬ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় ও কানুনগোপাড়া ড. বিভূত ভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ১ হাজার ৬৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনে উপস্থিত ছিল ৭৬৪ জন। এর মধ্যে ছাত্র ২৮০ জন এবং ছাত্রী ৪৮৪ জন। অনুপস্থিত ছিল ৩০৫ জন পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্র ১২৩ জন এবং ছাত্রী ১৮২ জন। এছাড়া পরীক্ষার্থীদের মধ্যে ৭ জন ইংরেজি ভার্সনের শিক্ষার্থী রয়েছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রসমূহ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুখ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদসহ কেন্দ্র সচিবরা।
পরিদর্শন শেষে ইউএনও মেহেদী হাসান ফারুখ বলেন, “উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কেন্দ্র সচিবদের আন্তরিক প্রচেষ্টায় একটি সুন্দর ও সুশৃঙ্খল পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, প্রাথমিক বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট